Sunday, May 10, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

লাইফস্টাইল হাউজিং’-এর পথিকৃৎ হিসেবে সম্মাননা কলকাতার শ্রী বালাজি গ্রুপকে

নিজের প্রিয় ভ্রমণস্থলেই যদি থাকে একটি ‘সেকেন্ড হোম’—এই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছে ‘পান্থনিবাস’। শান্তিনিকেতন, ডুয়ার্স, দিঘা কিংবা পুরির মতো আকর্ষণীয় গন্তব্যে নিজস্ব আবাসনের সুযোগ এনে দিয়েছে এই সংস্থা।
তাদের সাফল্যের গল্পকে তিনটি শব্দে ধরা যায়—অসাধারণ, উৎকৃষ্ট এবং অগ্রণী।
রিয়েল এস্টেট ক্ষেত্রে এই উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও ধারাবাহিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ Panthaniwas by Sree Balaji- নামেই অধিক পরিচিত শ্রী বালাজি সংস্থা সম্প্রতি টাইমস ডিজাইন আইকনস্ ইস্ট ২০২৬-এ বিশেষ সম্মানে ভূষিত হয়েছে।
বিষদে বলতে গেলে, শ্রী বালাজিকে “লাইফস্টাইল হাউজিং-এর পথিকৃৎ” (Pioneer of Lifestyle Housing) হিসেবে সম্মানিত করা হয়েছে।

স্বল্প এবং সাশ্রয়ী মূল্যের সঙ্গে বিলাসবহুল জীবনযাপনের অনন্য সমন্বয় ঘটিয়ে রিয়েল এস্টেট ক্ষেত্রে যে নতুন মানদণ্ড স্থাপন করেছে সংস্থাটি—এই সম্মান সেই উদ্ভাবনী ধারণারই স্বীকৃতি। বিশেষ করে “সেকেন্ড হোম” ও “লাইফস্টাইল হাউজিং”-এর ধারণাকে জনপ্রিয় করে তোলায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বীকৃতি
বিখ্যাত সংবাদ মাধ্যম, টাইমস গ্রুপ-এর ম্যাগাজিন গুডহোমস্-এর একটি মর্যাদাপূর্ণ উদ্যোগ, টাইমস ডিজাইন আইকনস্ ইস্ট ২০২৬, যেখানে স্থাপত্য, ইন্টেরিয়র ডিজাইন ও রিয়েল এস্টেট ক্ষেত্রে নবপ্রবর্তন ও ডিজাইন নেতৃত্বকে সম্মান জানানো হয়।

বিগত দুই বছর ধরে পূর্ব ও দক্ষিণ ভারতে এই সম্মাননা অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে। এবছরের ফোকাস ছিল পশ্চিমবঙ্গের আবাসিক প্রকল্পগুলি।

সেই ক্ষেত্রে নতুন ধারা সৃষ্টি ও উচ্চমানসম্পন্ন ডেলিভারির জন্য শ্রী বালাজিকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালে শান্তিনিকেতনে প্রথম প্রকল্প শুরু করে Panthaniwas। লক্ষ্য ছিল—বাংলার মানুষের কাছে লাল মাটির এক অংশকে নিজেদের করে নেওয়ার সুযোগ করে দেওয়া এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বাস করার অভিজ্ঞতা তৈরি করা।

ইতিমধ্যেই ৫৫০টিরও বেশি ইউনিট সফলভাবে হস্তান্তর করা হয়েছে শান্তিনিকেতন, ডুয়ার্স, দিঘা, রায়চক, পুরি সহ বাঙালির বিভিন্ন প্রিয় ভ্রমণ গন্তব্যগুলিতে।

বর্তমানে সীমিত সংখ্যক বাংলোই আর অবশিষ্ট আছে। আরও অন্যান্য স্থানেও এই প্রকল্পের উদ্বোধনের প্রস্তুতি চলছে।

প্রকল্পটির সার্থকতার অন্যতম কারণ হল সুসজ্জিত আধুনিক জীবনযাপনের সকল প্রয়োজনীয় সুবিধা মধ্যবিত্তের নাগালের মধ্যে পরিবেশন করা।

আবাসনের পাশাপাশি
‘পান্থ শালা’ নামে সজ্জিত ক্লাব হাউস এখানকার বাসিন্দা ও অতিথিদের আরাম ও বিনোদনের সঙ্গী। বলা যায় রোজনামচার খরচায় পাঁচতারা জীবনের স্বাদ। সাথে আছে নান্দনিক ল্যান্ডস্কেপিং করা বাগানের অনুসঙ্গ।
এর পাশাপাশি এই প্রকল্পগুলি যেহেতু প্রধানত ছুটি কটানোর জায়গা বা দ্বিতীয়-বাড়ির ভাবনা থেকে তৈরি, তাই গ্রাহকদের অবসর যাপনের আনন্দকে দ্বিগুণ করতে এই আবাসনগুলোতে দোল-দুর্গোৎসবের মত বাঙালির পার্বণগুলি নিয়মিত ঘটা করে পালন করা হয়।

পাশাপাশি যেসময় গ্রাহকরা থাকেন না সেই সময় তাদের ঘর বাড়ির সুরক্ষার দায়িত্ব ও সংস্থার হাতেই থাকে।
পরিকল্পনা থেকে নির্মাণ পর্যন্ত গ্রিন বিল্ডিং নিয়মাবলী অনুসরণ করে তৈরি এই প্রকল্প।
সাশ্রয়ী মূল্যে বিলাসিতার প্রতিশ্রুতি
Panthaniwas-এর মূল দর্শন—অপ্রচলিত গন্তব্যে সাধারণ মানুষের নাগালের মধ্যে বিলাসবহুল আবাসন প্রদান।
এই পরিকল্পনা এর আগেও জাতীয় স্তরে স্বীকৃতি এনে দিয়েছে সংস্থাকে।

Realty Plus Excellence Awards 2019 East: “Most Environment Friendly Residential Space – Non Metro”
Bon Bungalow প্রকল্প: “Villa Project of the Year – Non Metro” (১৪ মার্চ ২০১৯, JW Marriott, কলকাতা)
সাশ্রয়ী মূল্য ও বিলাসিতার অনন্য সমন্বয়—যা শ্রী বালাজির প্রতিটি প্রকল্পের মূল বৈশিষ্ট্য—আজ রিয়েল এস্টেট শিল্পে একটি নির্ভরযোগ্য বেঞ্চমার্ক হিসেবে প্রতিষ্ঠিত।
এই পুরস্কার প্রাপ্তিকে কেন্দ্র করে সংস্থার পক্ষ থেকে সংস্থার ফাউন্ডার-ডিরেক্টর শ্রী মানব পাল জানালেন : “টাইমস ডিজাইন আইকন প্ল্যাটফর্মে ‘লাইফস্টাইল হাউজিং’-এর পথিকৃৎ হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে। আমরা ভবিষ্যতেও নতুন ধারা সৃষ্টি করে প্রচলিত ধারণার গণ্ডি ভেঙে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই সম্মাননা শ্রী বালাজির উদ্ভাবনী চিন্তাধারা, গুণগত মানের প্রতি অঙ্গীকার এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির এক উজ্জ্বল স্বীকৃতি, যা ভারতীয় রিয়েল এস্টেট শিল্পে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।