ভারতের দ্রুত-বর্ধনশীল স্ট্রিট-ফুড ব্র্যান্ড ‘ফুচকাম্যান’ বিশ্বপরিসরে এক বড় মাইলফলক ছুঁল। কানাডার টরোন্টো-র স্কারবোরো তে, ৩৩১৫ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে তাদের প্রথম আন্তর্জাতিক আউটলেট উদ্বোধনের মাধ্যমে বিশ্বমঞ্চে গেল কলকাতার ফুচকা।
এই উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর আমেরিকায় আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল ব্র্যান্ডটি। আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে পদার্পণকারী ভারতীয় স্ট্রিট-ফুড কিউএসআর ব্র্যান্ডগুলির মধ্যে নিজেদের জায়গা করে নিল ‘ফুচকাম্যান’।
এটি শুধু একটি নতুন স্টোরের উদ্বোধন নয়—এটি ভারতের স্ট্রিট-ফুড সংস্কৃতির বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ।
২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘ফুচকাম্যান’-এর লক্ষ্য ছিল স্পষ্ট—ভারতের সবচেয়ে প্রিয় স্ট্রিট স্ন্যাককে একটি স্বাস্থ্যসম্মত, উচ্চমাননির্ভর এবং প্রসারণযোগ্য কুইক সার্ভিস রেস্টুরেন্ট(QSR) মডেলে রূপান্তরিত করা।
ব্র্যান্ডটি খাদ্যের আসল স্বাদকে আধুনিক খাদ্য-নিরাপত্তার মানদণ্ড ও সমকালীন উপস্থাপনার সঙ্গে যুক্ত করেছে।
বর্তমানে ‘ফুচকাম্যান’ ভারতের একাধিক শহরে—কলকাতা, বেঙ্গালুরু, শিলিগুড়ি, বর্ধমান, বোলপুর, সিঙ্গুর, দক্ষিণ ২৪ পরগনা, সিকিমসহ আরও বহু স্থানে—সফলভাবে আউটলেট পরিচালনা করছে। শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ব্যবসায়িক মডেলের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার গ্রাহককে সেবা দিচ্ছে ব্র্যান্ডটি।
এই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সুজয় বসু এবং এস কে সৈকত। তাঁদের এই উদ্যোগ এবং চিন্তা ভাবনা একটি সাধারণ প্রতিদিনকার খাবারকে জাতীয়ভাবে স্বীকৃত স্ট্রিট-ফুড ব্র্যান্ডে রূপান্তরিত করেছে।
প্রারম্ভিক পর্যায়ে জয়িতা মিত্রের গুরুত্বপূর্ণ সহযোগিতা ব্র্যান্ডের ভিত্তি গঠন ও বিকাশের পথে বিশেষ ভূমিকা পালন করে।
এই যাত্রায় আরও শক্তি জুগিয়েছে ভারতের অন্যতম সফল কিউএসআর চেইন ওয়াও!মোমো-র সহ-প্রতিষ্ঠাতা বিনোদ কুমার হোমাগাই-এর পরামর্শ ও বিনিয়োগ। তাঁর দিকনির্দেশনা ‘ফুচকাম্যান’-এর দ্রুত ও সুসংগঠিত সম্প্রসারণে বিশেষভাবে সহায়ক হয়েছে।
কলকাতার অলিগলি থেকে শুরু হওয়া পথচলা আজ পৌঁছে গেছে বিশ্বের অন্যতম বহুসাংস্কৃতিক খাদ্য-রাজধানী টরন্টোতে। স্কারবরোর এই উদ্বোধন প্রমাণ করে যে খাঁটি ভারতীয় স্বাদের আন্তর্জাতিক চাহিদা ক্রমশ বাড়ছে এবং এটি ‘ফুচকাম্যান’-এর বিশ্বব্যাপী সম্প্রসারণ রোডম্যাপের সূচনা।
টরন্টোর বহুসাংস্কৃতিক বাজার ভারতীয় স্ট্রিট-ফুডকে বৃহত্তর আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক আদর্শ মঞ্চ।
এবার দেখে নেওয়া যাক, এই স্টোর থেকে টরন্টো কী পাবে…!! ৩৩১৫ ড্যানফোর্থ অ্যাভিনিউ, স্কারবরো-তে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘ফুচকাম্যান’-এর সিগনেচার ফুচকা, পাশাপাশি অন্যান্য জনপ্রিয় ভারতীয় স্ট্রিট-ফুড এর রেঞ্জ এবং কিছু কিছু ফিউশন পদ ও— আর এই সবই কঠোর স্বাস্থ্যবিধি, যথাযোগ্য গুণমান এবং সাহসী স্বাদের সমন্বয়ে প্রস্তুত।
এই আউটলেট কানাডার গ্রাহকদের প্রতিশ্রুতি দিচ্ছে এক প্রাণবন্ত, আধুনিক এবং স্মরণীয় স্ট্রিট-ফুড অভিজ্ঞতার।
এই পদক্ষেপ নেওয়ার পর ফুচকাম্যান এর সহ-প্রতিষ্ঠাতা সুজয় বসু বলেন: “কলকাতায় একটি ছোট স্বপ্ন হিসেবে যা শুরু হয়েছিল, তা আজ আন্তর্জাতিক বাস্তবতায় পরিণত হয়েছে। টরন্টোতে প্রথম আন্তর্জাতিক আউটলেট খোলা আমাদের সকলের জন্য এক আবেগঘন ও গর্বের মুহূর্ত। ‘ফুচকাম্যান’ গড়ে উঠেছে এই বিশ্বাসে যে ভারতীয় স্ট্রিট-ফুড বিশ্বমানের মঞ্চ পাওয়ার যোগ্য, আর এই উদ্বোধন প্রমাণ করে আমাদের দেশীয় স্বাদ কোনো সীমানার অধীন হয়ে থাকার নয়।”
‘ফুচকাম্যান’-এর সাফল্য শুধু স্বাদেই নয়, বরং তার সম্প্রসারণ যোগ্য ব্যবসায়িক কাঠামোতেও নিহিত আছে।
কম বিনিয়োগে উচ্চ ও লাভজনক ব্যবসায়িক সম্ভাবনাও দেখাচ্ছে এই ব্র্যান্ড।
দ্রুত সেটআপ, স্বল্প সময়ে রিটার্ন অন ইনভেস্টমেন্ট(ROI) এবং পূর্ণাঙ্গ সহায়তা সম্বলিত ফ্র্যাঞ্চাইজি মডেল।
কম পুঁজির ব্যবসায়ীদের জন্য—‘ফুচকাম্যান’ “স্ট্রিট ফুডের আবেগকে লাভজনক করে তোলার পথ দেখাচ্ছে।”
টরন্টোকে বৈশ্বিক প্রবেশদ্বার হিসেবে বেছে নিয়ে ‘ফুচকাম্যান’ উত্তর আমেরিকা এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে। লক্ষ্য—বিশ্বজুড়ে খাদ্যপ্রেমীদের কাছে খাঁটি ভারতীয় স্ট্রিট-ফুডের স্বাদকে পৌঁছে দেওয়া।


