Saturday, May 9, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

কলকাতার আইটিসি হোটেলগুলিতে বড়দিনে বাংলার ‘আলপনা’ ও ‘শাল’ পাতার ছোঁয়া

কলকাতার আইটিসি হোটেলগুলিতে বড়দিনে বাংলার ‘আলপনা’ ও ‘শাল’ পাতার ছোঁয়া
এই বড়দিনে আবারও পরিবেশবান্ধব উদ্যোগে নজির গড়ল কলকাতার আইটিসি হোটেলগুলি।
উৎসবের মরশুমে আইটিসি রয়্যাল বেঙ্গল উপস্থাপন করেছে হাতে আঁকা বিশেষ “আলপনা ক্রিসমাস” ,থিম। অন্যদিকে আইটিসি সোনার , বাংলার ঐতিহ্যকে উদযাপন করছে শুকনো শাল পাতার ব্যবহারে, এক চিরসবুজ ও পরিবেশবান্ধব উৎসবের ভাবনায়।
আগের যেকোনও সময়ের তুলনায় এখন বিশ্বজুড়ে ঐতিহ্যপ্রেমীরা বাংলার প্রাচীন ভূমিচিত্র শিল্প ‘আলপনা’কে নতুন করে জীবন্ত করে তুলতে আগ্রহী।
বাঙালিরা শুভ অনুষ্ঠান ও উৎসবে যে আলপনা এঁকে থাকেন, সেই শিল্পকেই আধুনিক রূপে গ্রহণ করেছে আইটিসি রয়্যাল বেঙ্গল। যুগযুগান্তের শিল্পকলাকে সমসাময়িক ব্যাখ্যায় তুলে ধরে হোটেলটি বড়দিনের আবহে গড়ে তুলেছে ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য মেলবন্ধন।
প্রাচীন এক শিল্পকলা কীভাবে আধুনিক বড়দিনের শিল্পভূমিতে রূপ নিতে পারে, তারই সাক্ষী থাকছেন দর্শনার্থীরা। ঐতিহ্যগতভাবে চালের গুঁড়ো ও জল দিয়ে আঁকা আলপনার হাতে-আঁকা নকশা হোটেলের ড্রাইভওয়ে, লবি ও বিশাল সিঁড়িকে রূপান্তরিত করেছে এক উৎসবমুখর রূপকথার জগতে। এই অনন্য শিল্পযাত্রা গড়ে উঠেছে ঐতিহ্য পুনরুজ্জীবনকারী মুদার পাথেরিয়া এবং তাঁর শিল্পীদল—রত্নাবলী ঘোষ, প্রশান্ত সাইন, লিপিকা মুখোপাধ্যায় ও মৌটুসী ঘোষের সহযোগিতায়।
এই আলাপনার পটভূমিতে শিল্পী তাপস সরকার তৈরি করেছেন আলপনা-থিমের একটি বিশেষ ক্রিসমাস ট্রি।
আইটিসি হোটেলসের এক মুখপাত্র বলেন, “এটি আমাদের ‘রেসপনসিবল লাক্সারি’ দর্শনের সঙ্গেই সাযুজ্যপূর্ণ, যার লক্ষ্য হল সংশ্লিষ্ট অঞ্চলের নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখা। আইটিসি হোটেলসে আমাদের ‘ওয়েলকামআর্ট’ উদ্যোগের মাধ্যমে দেশজ শিল্পকলাকে উদযাপন করা হয় এবং স্থানীয় শিল্পীদের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়। ঐতিহ্য মেনে আমাদের হাতে তৈরি ক্রিসমাস ট্রিগুলি যেমন আধুনিকতার ছোঁয়া বহন করে, তেমনই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে আনন্দের সঙ্গে উদযাপন করে।”
তিনি আরও যোগ করেন, “আইটিসি সোনারে আমরা বিলাসবহুল পরিবেশের মধ্যেই অতিথিদের পরিবেশ সচেতনতার অভিজ্ঞতা দিতে চাই। এই উৎসবের মরশুমে শীতকালীন সাজসজ্জার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয়েছে ‘শাল’ গাছের পাতা, যা বাংলার প্রাচীন ঐতিহ্যের অনুপ্রেরণায় উদযাপনের চেতনাকে প্রকাশ করে। পাট ও বাংলার গামছা দিয়ে তৈরি এই সাজসজ্জা একেবারেই অনন্য। শিল্পী তাপস সরকারের সৃষ্টি এই বিশেষ ওয়েলকামআর্ট ইনস্টলেশন বড়দিনের উৎসবে এনে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা।”
সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে জমে উঠছে কলকাতার বড়দিন।