Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

চাষের বর্জ্য থেকে মাথার ছাদ, সবুজ ভবিষ্যতের নতুন দিশা

কেমন হয় যদি আপনার ক্লাসরুমটি আপনাকে টেক্সট বুক বা ব্ল্যাকবোর্ডে লেখা পাঠের থেকেও কিছুটা বেশি, কিছুটা অন্যরকম শিক্ষা দেয়??

উত্তর প্রদেশের পঞ্চশীল বালক ইন্টার মহাবিদ্যালয়ে ঠিক এমনটাই হতে দেখা গেল।

এই কলেজ এর একটি ক্লাসরুম তৈরি হল ভাঁটায় মাটির তৈরি ইঁট দিয়ে নয় বরং আখের ছোবরার তৈরি ইঁট দিয়ে।

ঠিকই শুনছেন। আখের রস বের করার পর যে বর্জ্য বেরোয় তাকে মেশিনের সাহায্যে পরিবেশ বান্ধব বিল্ডিং ব্লক তৈরি করা হয়। এর নাম “সুগারক্রিট”।

যে কোনও আঁশযুক্ত চাষের বর্জ্য থেকে তৈরি এই ধরনের ইন্টার লকিং ব্লক বা ইঁট ভবিষ্যতের নির্মাণ শিল্পকে যে নতুন দিশা দেখাবে, একথা অনস্বীকার্য।

এই ব্লক গুলি বাজার চলতি নির্মাণ সামগ্রীর থেকে বেশি শক্তিশালী এবং পরিবেশকে অনেকাংশেই ঠান্ডা রেখে পরিবেশের ভারসাম্য রাখতে সহায়তা করে  একই সাথে এর কার্বন ফুটপ্রিন্ট  মাটির ইঁট থেকে ছয়গুন কম ।

উত্তর প্রদেশের নির্মিত এই অনন্য ক্লাসরুমটির ডিজাইন এ  ভারতীয়  উদ্ভাবকদের সাথে ইস্ট লন্ডন ইউনিভার্সিটির ছাত্রদেরও যোগদান আছে।

এই ক্লাসরুমটি, স্থানীয়দের জন্য স্কিল বিল্ডিং হাব হিসেবেও ব্যবহার করা হয়। এই বিষয়টি এই স্ট্রাকচারটিকে আরও অনন্য করে তুলেছে। একটি পরিবেশ বান্ধব আন্দোলন যে গ্রামীন স্তর থেকেও ছড়িয়ে পড়তে পারে তার উদাহরণ এই অনন্য বাস্তু।

আমাদের দেশে যেখানে বছরে ৪০০ মিলিয়ন টন আখ ও তার বর্জ্য উৎপাদন হয়, সেখানে এই ধরনের পরিবেশ বান্ধব উদ্ভাবন প্রকৃতই সবুজ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।