Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

রেল এর পরিচ্ছন্নতায় আসলো ড্রোন

প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোজনামচার আধুনিকীকরণে নজির গড়ল ভারতীয় রেল।
অসমের কামাক্ষ্যা স্টেশনে ড্রোনকে কাজে লাগিয়ে গাড়ি ও স্টেশন এর পরিচ্ছন্নতা বজায় রাখার কাজ করছে ভারতীয় রেলের উত্তর পূর্ব ফ্রন্টিয়ার শাখা।
২০২৪ সালের এপ্রিল মাসে পরীক্ষামূলক ভাবে চালু হয়ে আজ দেশের প্রথম ড্রোন চালিত ক্লিনিং সার্ভিস কার্যকর করেছে অসমের কামাক্ষ্যা স্টেশন।
আগে যেখানে যেখানে মানুষের হাত যেতো না সেইসব জটিল যান্ত্রিক অংশ, রেল গাড়ির মাথা, স্টেশন শেড, উঁচু স্ট্রাকচার এর মাথা, যেখানে আগে কর্মী পাঠাতে হত, যারা বিপদ মাথায় নিয়ে, স্থানাভাব এড়িয়ে, কখনও হামাগুড়ি দিয়ে কাজ করত, সেইসব স্থান এখন জেট স্প্রে লাগানো ড্রোন-এর সাহায্যে, সুন্দর ভাবে এবং সবরকম বিপদ এড়িয়ে সহজেই পরিষ্কার ও জীবানুমুক্ত করা সম্ভব হচ্ছে।
রেল মন্ত্রক সূত্রে খবর এই ড্রোন চালিত ব্যবস্থা কম খরচে, কম সময়ে এবং আগের থেকে অনেক বেশি ভালোভাবে পরিচ্ছন্নতার কাজটি করছে এবং জীবাণু মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ তৈরীর ক্ষেত্রে উচ্চ মানের পরিকাঠামো গড়ে তুলতে সফল হয়েছে।
রেলের যাত্রী, কর্মী, আধিকারিক সবার দিক থেকেই এটি একটি সুবিধাজনক ব্যবস্থা, এর সাহায্যে উন্নত মানের পরিষেবা দেওয়াও সম্ভব হচ্ছে।
রেল আগেও ড্রোন ব্যবহার করেছে কিন্তু তা ছিল সুরক্ষার জন্য। পরিচ্ছন্নতার জন্য উদ্ভাবন হওয়া ড্রোন ব্যবস্থা কার্যত যুগান্তকারী। দেশের অন্যান্য জায়গায় এই ব্যবস্থা কাজে লাগানোর উদ্যোগ শুরু হয়েছে।