Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

চার হাজার টাকার রেশন ব্যাগ:: আমেরিকার নর্ডস্টর্ম স্টোরের চটকদার আবিষ্কার

ভোরাই ডেস্ক: ভারতের নিজস্ব ঘরোয়া বাজারের ব্যাগ… সেই বড় বড় ক্যানভাস দিয়ে বানানো শক্ত পোক্ত ব্যাগ যার মধ্যে সারা মাসের প্রয়োজনীয় সব রেশন ঢুকে যায় অনায়াসে আবার অনেক সময়ে বেশি জিনিস কিনলে মুদির দোকান থেকে বিনামূল্যে পাওয়া যায়, সেই জাবদা ব্যাগ এখন ঘরের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে।
সৌজন্যে বিখ্যাত নর্ডস্টর্ম স্টোর , আমেরিকার উজ্জ্বল স্তম্ভ যা মধ্যবিত্তের পরিসরকে মিতব্যয়ীতার গণ্ডি ছাড়িয়ে যেতে উস্কানি দিচ্ছে। এই সাধের বাজারের ব্যাগের গায়ে ‘ইন্ডিয়ান স্যুভেনির ব্যাগ’-এর এর নতুন তকমা এঁটে আর ৪৮ মার্কিন ডলার (প্রায় ৪০০০ টাকা) দামের লেবেল সেঁটে।
হ্যাঁ… চার হাজার টাকা…. সেই মেথি মসলার গন্ধ মাখা, আচার পাঁপড়ের আশৈশব স্মৃতির বিনিময় মুল্য।
জাপানি লেবেল পিউবকো থেকে পাওয়া এই ব্যাগটি নর্ডস্টর্মের মার্কেটিং এর ভাষায়.. “পারফেক্ট ফর অল ইয়োর এসেনশিয়ালস “…. আর “মাস্ট হ্যাভ” ফর ট্র্যাভেলার্স।
এইসব দেখে চক্ষু চরকগাছ হওয়া স্বাভাবিক।
বছরের পর বছর ধরে মধ্যবিত্ত ভারতীয় নাগরিক এই ধরনের ব্যাগ নিয়ে বিয়ের বাজার, পুজোর বাজার, ট্রেন সফর করে আসছে।
আজ হঠাৎ ডিজাইনার ট্যাগ লাগিয়ে তাকে বোহো লাক্স বানিয়ে ফেললে চোখ ছানা বড়া হওয়ারই কথা। একবার ভেবে দেখুন আমেরিকান রমণীদের হাতে ক্যানভাস-এর ব্যাগ দুলিয়ে প্রশান্ত মহাসাগরের ধারে ছুটি কাটানোর দৃশ্য।
সেই দিন হয়তো দূরে নেই যেদিন আমাদের স্টিল এর টিফিন-বক্স অথবা মাটির কুঁজো মডিউলার লাঞ্চ বক্স বা আয়ুর্বেদিক ওয়াটার ডিসপেন্সরের নামে ব্যাঙ্কক-এর রিটার্ন এয়ার ফেয়ার এর দামে বিক্রি হবে।