Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

বাংলায় চিকিৎসা: অস্ত্রোপচার করতে রাজ্যে আসছে দেশীয় রোবট

কলকাতায় অস্ত্রোপচার করতে আসছে পাঁচ হাতের যন্ত্রমানব। নিপাট দেশীয় রোবট ‘এসএসআই মন্ত্রা’ ৩.০ পা রাখছে বাংলার সরকারি স্বাস্থ্যক্ষেত্রে। পূর্ব ভারতে প্রথম সরকারি হাসপাতালের মধ্যে বাংলার এসএসকেএম হাসপাতালে আসছে এই রোবট।

ধাপে ধাপে কলকাতা মেডিক‌্যাল কলেজ এবং চিত্তরঞ্জন ন‌্যাশনাল মেডিক‌্যাল ক‌্যানসার ইনস্টিটিউটে আসবে নতুন রোবট। এই  রোবটের তিনটি মডেল। সর্বোচ্চ পাঁচটি হাত ব‌্যবহার করা যাবে। পাঁচটি হাতের মধ্যে চারটে অস্ত্রোপচার করবে। একটায় থাকবে ক‌্যামেরা। হাড়, স্নায়ু ছাড়া সমস্ত অস্ত্রোপচার করতে পারবে এই দেশীয় রোবট। এতদিন বিদেশি রোবট দিয়ে অস্ত্রোপচার হত বাংলার বেসরকারি ক্ষেত্রে। খরচে, নৈপুণ্যে, নিখুঁত কাজের নিরিখে আমেরিকার সেই রোবট ‘দ‌্য ভিঞ্চি’-র চেয়ে বেশ কিছুটা এগিয়ে নয়া যন্ত্রমানব ‘এসএসআই মন্ত্রা’ ৩.০।

নয়া এই দেশীয় রোবট তৈরি করেছে গুরগাঁওয়ের এস এস ইনোভে‌শনস প্রাইভেট লিমিটেড।

কোথায় এগিয়ে দেশীয় রোবট?
আমেরিকার ‘দ‌্য ভিঞ্চি’ রোবটের দাম ২১ কোটি। সেখানে নয়া দেশীয় রোবট এসএসআই মন্ত্রা ৩.০-র দাম সাত কোটির আশপাশে। দ‌্য ভিঞ্চির মতো বিদেশি রোবট পোষার খরচও অনেক। স্রেফ বার্ষিক ইনসিওরেন্স বাবদ খরচ হয় ৪৮ লক্ষ টাকা। নয়া দেশীয় রোবটে সে খরচ অনেকটাই কম। দ‌্য ভিঞ্চি অস্ত্রোপচারের জন‌্য যে যন্ত্র ব‌্যবহার করে তা দশবার ব‌্যবহারের পর ফেলে দিতে হয়। কিন্তু নয়া দেশীয় রোবটে যতবার খুশি ব‌্যবহার করা যাবে যন্ত্রাংশ।

রোবট দিয়ে অস্ত্রোপচারে রক্তক্ষরণ নামমাত্র, খরচও তাই। নয়া মেড ইন ইন্ডিয়া রোবট নিয়ে আশায় বুক বাঁধছে বাংলা। (সূত্র: সংবাদ প্রতিদিন)