Sunday, May 10, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

বালিকা বিবাহ ঠেকাতে নিরন্তর লড়াই এক কাগজ-কুড়ানির

হিরা বিবি, ওড়িশার ভুবনেশ্বরের ৪৭ বছর বয়সি একজন কাগজ-কুড়ানি, কিন্তু এটি তাঁর আসল পরিচয় নয়।

তার আসল পরিচয়, তিনি একজন প্রাক্তন বাল্যবধূ। ১২ বছর বয়সে তার বিয়ে হয়ে যায় এবং এখন তিনি একই পরিণতি থেকে দুর্বল তরুণী মেয়েদের রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন।

হিরা বিবি গত চার বছরে ছয়টি বাল্যবিবাহ রোধ করেছেন যাতে তার মতো অন্য মেয়েদের দুর্ভোগে পড়তে না হয়। আর এই কাজের মধ্য দিয়ে তিনি স্থানীয় এলাকার হিরো হয়ে উঠেছেন। স্থানীয় এলাকার বাচ্চা মেয়েদের স্কুলে ফিরে যেতে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখাতেও সাহায্য করেছেন হিরা।

হিরা বিবির গল্প সহনশীলতার এবং দৃঢ়তার গল্প। বাল্যবিবাহের বেদনা প্রত্যক্ষভাবে অনুভব করার পর, তিনি এখন অন্যান্য মেয়েদের একই পরিণতি না ভোগ করার লক্ষ্যে কাজ করেন। ভুবনেশ্বরের কাদালি গোদাম বস্তিতে তিনি এক আশার আলো। ওই বস্তিতেই তাঁর বাস।

একসময় বাল্যবিবাহের ফাঁদে আটকা পড়ে থাকা হিরা তাঁর মানসিক আঘাতকে নিজের শক্তিতে পরিণত করেছেন। ই-টিভি ভারত কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল এবং এর পরের সমস্যাগুলি আমি জানি। বাল্যবিবাহ একটি মেয়ের শৈশব, শিক্ষা এবং মর্যাদাকে কেড়ে নেয়। আমি চাই না আর কোন হিরার জন্ম হোক।”

ঘরে ঘরে আরও হিরা তৈরি না হওয়ার লক্ষ্যে সক্রিয়ভাবে বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা ও কল্যাণের জন্য কাজ করছেন হিরা, নিরন্তর।

তার প্রচেষ্টায় বাল্যবিবাহের মুখোমুখি হওয়া পরিবারগুলিতে এর বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তিনি তাঁর এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মাদকের অপব্যবহারের বিরুদ্ধেও লড়াই চালাচ্ছেন।

হিরা বিবির গল্প একজন ব্যক্তির সাহস এবং সমাজের প্রতি দায়বদ্ধতার একটি গল্প। এক ব্যক্তিগত অসহায় জীবন যে কীভাবে স্রোতের বিপরীতে গিয়ে একটা গোটা সম্প্রদায়কে নতুন দশা দেখাতে পারে, হিরা বিবি তারই এক উজ্জ্বল উদাহরণ।