Sunday, May 10, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

১৯৫০-এর দশকের কলকাতায় ফেরার অভিজ্ঞতা দেবে দুর্গাপুজোর প্যান্ডেল

বাঙালির যদি প্রাণের উৎসব দূর্গাপূজা হয় তাহলে প্রাণের সাহিত্য গোয়েন্দা গল্প উপন্যাস। আর ইদানিং কালে বাঙালির স্ক্রীন স্পেসও ঢেকে ফেলেছে থ্রিলার। শারদ সাহিত্য থেকে পুজোয় রিলিজ হওয়া সিনেমা সবেতেই গোয়েন্দাদের অনায়াস যাতায়াত।

তাহলে দর্শক হয়ে আপনিই বা বাদ পড়েন কেন এই স্বাদ থেকে??
ভাবুন তো, ঢুকে পড়েছেন ১৯৫০-এর কলকাতায়—অন্ধকার গলিপথ, নিয়ন আলো আর অমীমাংসিত রহস্যের শহরে।

এই দুর্গাপুজোয় সেই আবহেই হাজির হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের ব্যতিক্রমী প্যান্ডেল, যেখানে পপ-আর্ট মিলেমিশে গেছে কলকাতার কিংবদন্তি গোয়েন্দা জগতের সঙ্গে।
শিল্পী অনির্বাণ দাসের নকশায় সাজানো এই প্যান্ডেল রূপ নিয়েছে এক জীবন্ত গ্রাফিক নভেলে।
কমিক-স্টাইলের সাহসী দেওয়ালচিত্র, সংলাপ-বুদ্বুদ আর আঁকা চরিত্র যেন দর্শনার্থীদের টেনে নিয়ে যাচ্ছে ব্যোমকেশ বক্সির জগতে।

এই অভিজ্ঞতার কেন্দ্রে রয়েছে এক কল্পিত রহস্য—মা দুর্গার হার চুরির কাহিনি।
উৎসবের আবহের মধ্যেই সত্যের সন্ধান পেতে হলে এগিয়ে আসবেন একমাত্র ‘সত্যেন্বেষী’ নিজে।
এ বছরই পালিত হচ্ছে ব্যোমকেশ স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী।
আর সেই কিংবদন্তি সাহিত্যিক আর তার “লার্জার দ্যান লাইফ” গোয়েন্দা চরিত্রের সাথে পরিচিত হতে অবশ্যই ঘুরে আসুন দমদম পার্ক তরুণ সংঘের প্যান্ডেল থেকে।