Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

মেঘালয়ের পাহাড় ছেড়ে পশ্চিমে পাড়ি বর্ষার, বেড়ানোর প্ল্যান সেই বুঝে

পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল চেরাপুঞ্জি ছেড়ে পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলের পুনের আশপাশের এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের নজির দেখা যাচ্ছে এবছর। শুধু অতিবৃষ্টিই নয় সব মাপকাঠি ছাড়িয়ে অসাধারণ বৃষ্টিপাতের রেকর্ড তৈরি হয়েছে তামহিনি ঘাট পাহাড়ে ।

আইএমডি-র মতে ১ জুনে চব্বিশ ঘন্টায় ২১০মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছিল ওই এলাকায়। যার মরশুমি যোগফল(জুন ১ থেকে জুলাই ১-এর মধ্যে) দাঁড়ায় ২৫১৫ মিমি যা চেরাপুঞ্জির মরশুমি যোগফল(১০০০মিমি ছোঁয়নি) থেকে অনেকটাই বেশি। এমনকি পুনের আশেপাশের লোনাভালা বা মুলশির মতো জনপ্রিয় বর্ষাপ্রধান দর্শনীয় স্থানগুলিও বৃষ্টিপাতের নিরিখে এবছর চেরাপুঞ্জিকে ছাড়িয়ে গেছে।

বর্ষার এই নাটকীয় পটপরিবর্তন সারাদেশের আবহাওয়াবিদদের দৃষ্টি আকর্ষণ করেছে। সুপরিচিত আবহাওয়াবিদ ডঃ বিনীত কুমার তার X হ্যান্ডেলে মন্তব্য করেছেন যে “তামহিনি ঘাটের ২৫১৫মিমি বৃষ্টিপাতের রেকর্ড একটি ঐতিহাসিক সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা, যা চেরাপুঞ্জির থেকে প্রায় ২.২৫ গুন বেশি।”

আবহাওয়াবিদদের মতে অনুকূল বায়ুমন্ডলীয় চাপের ফলে পশ্চিমঘাট পাহাড় জলীয়বাষ্পকে ধরে রাখতে পারায় তামহিনি ঘাটসহ আশপাশের অঞ্চলে এই অতিবৃষ্টির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটি একটি আঞ্চলিক জলবায়ুর ঘটনা।

ঐতিহাসিক ভাবে মেঘালয়ের চেরাপুঞ্জি আর মৌসিনরাম সর্বোচ্চ বৃষ্টিপাতের নজির রেখেছে, তবে পূনেকর নিউজের মতে গতবছর তামহিনি ঘাট ১০০০০মিমি বৃষ্টিপাতের রেকর্ড গড়েছিল, এবছর ও সেই দিকেই যাচ্ছে।

এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের, এবার বর্ষায় উত্তরপূর্ব না দক্ষিণ পশ্চিম, কোনদিকে পাড়ি দেবেন…..???