Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

এবার পুজোয় বেড়িয়ে আসুন স্পেনের ফেলে যাওয়া গ্রাম থেকে

মনে আছে সেই সিনেমাটির কথা, যেখানে তিন বন্ধু মিলে ব্যাচেলর ট্রিপ-এ যায় জীবনের সব অধরা ইচ্ছেগুলো পূরণ করতে….

স্পেন এর পটভূমিকায় শ্যুটিং হওয়া সেই ছবি দেখে আমরাও তো কতবার ভেবেছি সেখানে একইভাবে ঘুরে বেড়ানোর কথা। সেই সুযোগ এবার হাতের কাছেই ।

স্পেনের গ্রামীণ অঞ্চলগুলো একসময় অধিবাসীদের শহরমুখী মাইগ্রেশনের ফলে পরিত্যক্ত হয়ে পড়েছিল, পরিণত হয়েছিল শত শত ‘ভূতুড়ে গ্রাম’-এ। আজ সেই সব গ্রামগুলি নীরবে নতুন জীবনে ফিরছে। ভিন্ন ভিন্ন ধারার শিল্পী, দূরবর্তী(remote workers) কর্মী এবং পরিবেশ-সচেতন বসতিস্থাপনকারীরা এই বিস্মৃত গ্রামগুলোর প্রাণ ফিরিয়ে দিচ্ছেন। পাথরের ধ্বংসাবশেষকে রূপান্তরিত করছেন স্টুডিও, কো-ওয়ার্কিং কর্মক্ষেত্র এবং সাসটেনেবল আবাসে।

সম্পত্তির সুলভ মূল্য ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, এই গ্রামগুলোকে আকর্ষণের কেন্দ্র করে তুলেছে নিভৃতে সৃজনশীল কাজ করতে চাওয়া ও প্রেরণা খুঁজে বেড়ানো মানুষের কাছে। কিছু কিছু সম্প্রদায়ের মানুষ যৌথভাবে একত্রিত হচ্ছেন, এই পুনর্গঠন রূপ নিচ্ছে সাংস্কৃতিক কেন্দ্রের। যেখানে আয়োজন করা হচ্ছে বিভিন্ন উৎসব, কর্মশালা এবং পরিবেশ-বান্ধব পর্যটন শিবিরের। আবার কিছু কিছু গ্রাম পরিণত হচ্ছে ডিজিটাল যাযাবরদের আবাসে, যারা সারা পৃথিবী ঘুরে বেড়ান আবার ডিসট্যান্ট মোড-এ কাজ করেন। যেহেতু এখানে একইসাথে থাকছে অত্যাধুনিক ইন্টারনেট সংযোগ ও আদিম বন্য প্রাকৃতিক পরিবেশের আমেজ, এদের কাজের মজা হচ্ছে দ্বিগুন।

এই পুনর্জাগরণ কেবল শিল্প-সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কর্মসংস্থান সৃষ্টি করছে, ঐতিহ্য সংরক্ষণ করছে এবং গণপর্যটনের চাপ ছাড়াই গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে।

স্পেনের পুনর্জন্ম পাওয়া এসব ‘ভূতুড়ে গ্রাম’ আজ ধীর-গতির জীবনযাপন, সাসটেনেবল উন্নয়নে সাহায্য করছে। ধ্বংসাবশেষকে সুযোগে রূপান্তরিত করার কল্পনা ও শক্তির প্রতীক হয়ে উঠেছে এইসব গ্রাম।
আপনাদেরও যদি মনে হয় এই সুযোগ কাজে লাগাবেন তাহলে দেরি না করে বেরিয়ে পড়ুন।