Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

দিঘা থেকে তারাপীঠ ও বহরমপুরে বাস পরিষেবা চালু এসবিএসটিসির

ভোরাই ডেস্ক: বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের কাছে খুশির খবর। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা ডিপো থেকে দিঘা-তারাপীঠ ও দিঘা-বহরমপুর, এই দুই রুটের দু’টি বাস পরিষেবা শুরু হল। এসবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, দিঘা-তারাপীঠ রুটের সরকারি বাস দিঘা থেকে ছাড়বে ভোর ৫টায়। যা কলকাতা হয়ে তারাপীঠ পৌঁছবে বিকেল ৪টেয়। পরদিন ভোর ৪.৪০ মিনিটে ফের তারাপীঠ থেকে দিঘার উদ্দেশে রওনা দেবে এই সরকারি বাস। বহরমপুরের বাসটি দিঘা থেকে ছাড়বে সকাল ৮টা ২৫ মিনিটে। যা ডানলপ, এয়ারপোর্ট হয়ে বহরমপুর পৌঁছবে বিকেল ৪টেয়। বর্তমানে দিঘা ডিপো থেকে প্রায় ৮০-৯০টি সরকারি বাস বিভিন্ন রুটে চলাচল করে। আগামী দিনে তা বাড়িয়ে ১১০টি সরকারি বাস দিঘা থেকে বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা রয়েছে পরিবহণ দপ্তরের।