প্রকৃতি একসময় যে পরিশুদ্ধ জল,হাওয়া, মাটি, গাছপালা দিয়ে পৃথিবীকে প্রাণের বেঁচে থাকার উপযোগী করে ছিল মানুষ সেই পরিবেশে কে বহুলাংশেই ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। একথা আজ আর নতুন নয়।
যে পরিশুদ্ধ পানযোগ্য জল ,জীবনকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন সেই জলও আজ আর অসীম নয়।
জীবনধারণের মূলভিত্তি হলেও এটি ক্রমশ চাপের মুখে। জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনের পূর্বাভাস—২০১৬ সালে নগরাঞ্চলে জলাভাবের সম্মুখীন মানুষের যে সংখ্যা ছিল প্রায় ৯৩.৩ কোটি; ২০৫০ সালে তা বেড়ে দাঁড়াতে পারে ১.৭ বিলিয়ন থেকে ২.৪ বিলিয়ন এর মধ্যে।
প্রতিটি বাড়ি প্রতিদিন শত শত লিটার পুনর্ব্যবহারযোগ্য জল তৈরি করে। সহজ কিছু পদক্ষেপে স্নানঘর, বেসিন, ওয়াশিং মেশিনের থেকে আসা সেই জল, যাকে গ্রে-ওয়াটার বলা হয়, তা পুনর্ব্যবহার করে বছরে হাজার হাজার লিটার জল সাশ্রয় করা যায়—যা কমাতে পারে জলসম্পদের ওপর চাপ এবং রক্ষা করতে পারে পরিবেশকে।
এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে, ঘরে বসে গ্রে-ওয়াটার পুনর্ব্যবহারের অতি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর উপায় জেনে নেওয়া যাক, যা মিষ্টি জলের সাশ্রয় করে এবং শহুরে জলব্যবস্থার ওপর চাপ কমাবে।

গ্রে-ওয়াটার পুনর্ব্যবহার কী?
গ্রে-ওয়াটার হল স্নান, হাত-মুখ ধোওয়া ও কাপড় ধোওয়ার বা মেশিন থেকে তৈরি তুলনামূলক পরিষ্কার বর্জ্যজল।রান্নাঘর বা টয়লেটের জলের মতো এতে তত বেশি জীবাণু থাকে না; তাই এটি মানুষের পানীয় ব্যতিরেকে বাগান সেচন, টয়লেট ফ্লাশ, বাইরের এলাকা পরিষ্কার—এসব কাজে নিরাপদে ব্যবহারযোগ্য। এই জল পুনর্ব্যবহার করলে মিষ্টি জলের চাহিদা কমে এবং নর্দমা ও নালায় বর্জ্যের পরিমাণও হ্রাস পায়।
একদম সহজ কিছু পরিবর্তনেই প্রতিটি বাড়ি নিরাপদে ও কার্যকরভাবে গ্রে-ওয়াটার পুনর্ব্যবহার শুরু করতে পারে—নীচে রয়েছে ধাপে ধাপে নির্দেশিকা:
১. নিরাপদ উৎস চিহ্নিত করা।
প্রথমে বাড়ির কোন আউটলেটগুলো নিরাপদ গ্রে-ওয়াটার তৈরি করে তা চিহ্নিত করতে হবে। স্নানঘর ও বাথটব সবচেয়ে উপযোগী, কারণ এগুলোর জল তুলনামূলক পরিষ্কার। বেসিন ও ওয়াশিং মেশিন থেকেও জল নেওয়া যায়—তবে শর্ত হলো ডিটারজেন্ট হতে হবে বায়োডিগ্রেডেবল এবং কম ফসফেটযুক্ত।
রান্নাঘরের সিঙ্ক ও টয়লেটের জল অবশ্যই এড়িয়ে চলুন।
২. ডাইভারশন সিস্টেম স্থাপন করা।
একটি ডাইভার্টার ভালভ লাগানো উচিত, যার দ্বারা সাধারণ নিকাশি লাইন থেকে জল সরিয়ে আলাদা গ্রে-ওয়াটার লাইনে পাঠানো যায়। ভালভটি সহজে ব্যবহারযোগ্য স্থানে রাখতে হবে। পাইপে পরিষ্কারভাবে চিহ্ন দিতে হবে—পুনর্ব্যবহৃত জলের জন্য সাধারণত সবুজ রং ব্যবহৃত হয়। পাইপের ঢাল এমন রাখতে হবে যাতে জল থেমে না থাকে বা ব্লকেজ তৈরি না করে।
৩. সাধারণ ফিল্টার যোগ করা।
গ্রে-ওয়াটারে সামান্য চুল, লিন্ট বা তন্তু থাকতে পারে। উৎসস্থলে জালি বা মোটা ফিল্টার বসিয়ে এই কঠিন কণাগুলো আটকাতে হবে। অতিরিক্ত প্রক্রিয়াকরণের জন্য একটি ছোট সেটলিং ট্যাঙ্ক ব্যবহার করা যেতে পারে, যা ভারী কণাগুলোকে নিচে বসতে সাহায্য করে। ফিল্টারগুলি নিয়মিত পরিষ্কার করা জরুরী।
৪. পুনর্ব্যবহারের সঠিক পদ্ধতি বেছে নিতে হবে।
গ্রে-ওয়াটার বাড়ির কোথায় কোথায় ব্যবহার করা হবে তা ঠিক করতে হবে—বাগান সেচ, টয়লেট ফ্লাশ, কিংবা বাইরের স্থান পরিষ্কারে সবচেয়ে প্রচলিত এর ব্যবহার। বাগান সেচের ক্ষেত্রে জল মাটির নিচে বা গাছের শিকড়ের অঞ্চলে পাঠাতে হবে যাতে মানুষ বা পোষ্যদের সংস্পর্শ কম হয়।
জলকে উঁচুতে তুলতে হলে একটি ছোট পাম্প সহায়ক হতে পারে।
৫. অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা ভাল।
পানীয় নয় এমন ব্যবহারের ক্ষেত্রেও ন্যূনতম প্রক্রিয়াকরণে নিরাপত্তা বাড়ে। বালি, নুড়ি বা চারকোল ফিল্টার ব্যবহারে অপরিষ্কার উপাদান কমে যায়। সামান্য হলেও সংরক্ষণ করতে হলে জল ২৪–৪৮ ঘণ্টার মধ্যে ব্যবহার করা উচিত, না হলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। সর্বদা গাছ ও মাটির জন্য নিরাপদ, বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট ব্যবহার করা উচিত।
৬. সিস্টেমে স্পষ্ট লেবেলিং করতে হবে।
পাইপ, ট্যাঙ্ক ও ভালভ—সবকিছুতে স্পষ্ট লেবেল দিতে হবে, যাতে পানীয় জলের লাইন নিয়ে কোনো বিভ্রান্তি না হয়। গুরুত্বপূর্ণ জংশনে একটি চিত্রসহ লেবেল দিলে পরিবারের সকলেই সিস্টেমটি বুঝতে পারে।
৭. নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
মাসে একবার ফিল্টার পরিষ্কার করা, ট্যাঙ্কে কোনও স্লাজ আছে কি না দেখা এবং বৃষ্টি বা ময়লা জমার পর সেচলাইনে সমস্যা আছে কি না পরীক্ষা করা। লিকেজ আছে কি না নজরে রাখা এবং ওভারফ্লো যাতে নিরাপদে নালা বা সোক পিটে যায় তা নিশ্চিত করা, এইসব কাজ রুটিন মাফিক করা দরকার।

৮. পরিবারের সদস্যদের এবিষয়ে শিক্ষিত করা ও সহযোগিতা নেওয়া।
পরিবারের সবাইকে ডাইভার্টার কীভাবে কাজ করে এবং কখন সিস্টেম ব্যবহার করা উচিত নয়—বিশেষ করে শক্তিশালী রাসায়নিকযুক্ত লন্ড্রি সাইকেলের সময়—এসব জানানো জরুরি। নিয়মিত রিভিউ যেমন সিস্টেম ফ্লাশ করা, পাম্প পরীক্ষা, ফিল্টার পরিষ্কার ইত্যাদি পরিচ্ছন্নতা ও কার্যক্ষমতা বজায় রাখে।
কেন এটি জরুরিমিষ্টি জল সংরক্ষণ ?
অপানীয় কাজে পৌরসভার নির্ভরতা কমায়।
বর্জ্যজল কমায়: নর্দমা ও নালায় বর্জ্য প্রবাহ হ্রাস পায়।
পরিবেশবান্ধবতা বৃদ্ধি: দায়িত্বশীল, পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলে।
খরচ কমায়: সময়ের সঙ্গে জলের বিল উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হয়।
সম্পদের সক্ষমতা বাড়ায়: স্থানীয় পর্যায়ে জল ব্যবস্থাপনায় সহায়তা করে।
জলের বদ্ধতা প্রতিরোধ: অতিরিক্ত জল নিরাপদে সরিয়ে নালা ও ড্রেনের চাপ কমায়।
এই ধরনের ছোট পরিসরের সিস্টেমও সম্মিলিতভাবে বিশাল প্রভাব ফেলতে পারে। প্রতিটি পুনর্ব্যবহৃত নীর বিন্দু নিয়েই আমরা এগিয়ে যাই আরও পরিবেশবান্ধব, জল-নিরাপদ ভবিষ্যতের দিকে।


