Saturday, May 9, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

বিদ্যুৎ উৎপাদনের নতুন দিশা— অদৃশ্য প্যানেল

ভোরাই ডেস্ক: সাসটেইনেবল লিভিং। অর্থাৎ জীবন যাত্রায়  পরিবেশ বান্ধব উপাদানের অন্তর্ভুক্তি সাম্প্রতিক দুনিয়ার এক অতি গুরুত্বপূর্ণ দিক।

বিশ্ব উষ্ণায়ন। প্রাকৃতিক দূষণের জেরে গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি কমিয়ে কার্বন নিউট্রাল ফুটপ্রিন্ট গড়ে তোলার প্রয়োজন এক বিশ্বব্যাপী চাহিদা।

সেই কথা মাথায় রেখেই ক্লিন এনার্জি গ্রিন এনার্জি উৎপাদন একটি অত্যন্ত জরুরি বিষয়।

সরকারি, বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার এনার্জি কাজে লাগানোর তৎপরতা চোখে পড়ছে।

সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া চালু হলেও এখনও তার পথে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সেগুলির মধ্যে অন্যতম হল বিস্তৃত সমতল জায়গার প্রয়োজনীয়তা।

এবার আশার কথা শোনালেন কোরিয়ান বিজ্ঞানীরা. অদৃশ্য সোলার প্যানেল আবিষ্কার করে ফেলেছেন একদল কোরিয়ান বিজ্ঞানী। স্বচ্ছ কাঁচ মত এই প্যানেলগুলি সহজেই লোকচক্ষুর আড়ালে থেকে কাজ করতে সক্ষম। যুগান্তকারী এই আবিষ্কারের মানে হল, এখন এই সোলার প্যানেল যে কোনো বিল্ডিং-এর জানলা দরজায় লাগিয়ে ফেলা যাবে অনায়াসে , যা থেকে তৈরি হবে বিদ্যুৎ এবং তা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত না করেই।

অতএব এই নতুন উদ্ভাবনটি কার্যকর করতে পারলে ভবিষ্যতে সব ধরনের বাড়়ি এমন কি গগনচুম্বী অট্টালিকাগুলিও নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হবে।