Monday, September 28, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

অশীতিপর ভগিনীদ্বয়ের বিশ্ব ভ্রমণ

আমাদের হাঁটা চলার গতি কমেছে,  পাহাড়ি রাস্তায় কখনও কখনও হোঁচোট খাই, খুঁড়িয়ে চলি, তবু কমেনি নতুন নতুন দেশ দেখার ইচ্ছে,  নতুন নতুন মানুষের সাথে দেখা করার কথা বলার ইচ্ছে আর জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করার ইচ্ছে….” বলছিলেন ৮৬ বছরের ভালসালা মেনন। সদ্যই তার বোন ৮৪ বছরের রামানি মেননকে সাথে নিয়ে ইউরোপ বেড়িয়ে এসেছেন তিনি।

ত্রিশুর-এর এই ঠাকুমা যুগল আমাদের সাধারণ জীবনে দেখা প্রবীণ প্রবীণাদের থেকে বেশ অনেকটাই আলাদা। কাঁধের ব্যাকপ্যাক আর প্রচুর উৎসাহকে সঙ্গী করে মাত্র এক মাসের মধ্যেই সুইজারল্যান্ড, ইতালি ফ্রান্স,জার্মানি সহ ইউরোপের আটটি দেশ সদ্য বেড়িয়ে ফিরলেন ওঁরা।

এই  দুই বোনের ভ্রমণের নেশা শুরু হয় যখন তাঁদের বয়স সত্তরের কোঠায়..

স্বামীকে হারিয়ে যখন রামানি পাকাপাকি ভাবে ভালসালার সাথে থাকতে আসেন,  সেই সময়ে শুরু হয় তীর্থ যাত্রা… কাশি, দ্বারকা, বদ্রীনাথের মতো ভারতের তীর্থস্থানগুলি ওঁরা দর্শন করতে শুরু করেন তীর্থ ভ্রমণ এর দলের সাথে। এরপর আস্তে আস্তে নিজেদের গণ্ডি বাড়াতে থাকেন ওঁরা… দেশ ছেড়ে বিদেশের মাটিতে পৌঁছে যান। নেপাল, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মিয়ানমার, সিঙ্গাপুর ইত্যাদির মতো দেশগুলো ভ্রমণ করে ফেলেছেন ইতিমধ্যেই। কখনও পরিবারের লোকের সাথে, কখনো বা মহিলা ট্রাভেল গ্রুপ এর সাথে।  তবু কমেনি উৎসাহ..

এদের এই উৎসাহের গোপন রহস্য কী??

পরিবারের মজবুত সাপোর্ট, জীবনের প্রতি অসীম ভালোবাসা আর অজানাকে জানার ইচ্ছে।

যদিও আজ ওঁরা সঠিক জানেন না এর পরের অভিযান ঠিক কোথায় তবে ওঁরা নিশ্চিতভাবে জানেন এখনই শেষ নয়…আরও অনেক ভ্রমণ বাকি আছে…