Friday, May 8, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

রুশ দেশের উৎসবে কলকাতার পরিচালকের আটটি সিনেমা

ভোরাই ডেস্ক: শিক্ষামূলক সিনেমা এবং এমন ধরনের দৃশ্যশ্রাব্য বিষয় যা শিক্ষায় উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তির ক্ষেত্রে  আলোকপাত করে। এসব নিয়েই তিন দিনের চলচ্চিত্র উৎসব। রাশিয়ার মস্কোয়। ১৪ থেকে ১৬ মে। সিনে ইনটেলিজেন্স।

রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এই উৎসব আয়োজন করেন সে দেশের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকরা। সেখানেই ছাপ রাখলেন কলকাতার টালিগঞ্জের চলচ্চিত্র নির্মাতা অলভ্য ঘোষ। তাঁর আটটি ছবি, এই উৎসবের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে।

তাঁর ‘সাম্য’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে এই উৎসবে। এছাড়া দেখানো হয়েছে ‘ফাটল’ এর মতো ভারত বাংলাদেশ যৌথভাবে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের এবং ”চোর”এর মতো পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এছাড়া ছিল, অ্যানিমেশন ছবি মোক্সা, তালিবান, জাদুকর,বর্ষাগমন ও গণতন্ত্র।