Sunday, May 10, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

জেইই মেইনসে সেরার তালিকায় বাংলার ২ কৃতী পড়ুয়া

ভোরাই ডেস্ক: পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মাথায় জেইই মেইনস ২০২৫-এর দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ।

দেশের মোট ২৪ জন পরীক্ষার্থী ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে প্রথম হয়েছেন। সেই তালিকায় আছেন বাংলার দু’জন পরীক্ষার্থী- খড়গপুরের অর্চিষ্মান নন্দী  ও কাটোয়ার দেবদত্তা মাঝি। এর আগে মাধ্যমিকেও রাজ্যে প্রথম হয়েছিলেন দেবদত্তা। তখনই তিনি জানান, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। স্বপ্ন পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি। আর অর্চিষ্মানের স্বপ্ন, আইআইটি খড়গপুরে পড়াশোনা করা। ভবিষ্যতে তিনি সে লক্ষ্যেই এগোবেন বলে জানিয়েছেন।

মোট ১০,৬১,৮৪০ পড়ুয়া জেইই মেইনস-এর জন্য রেজিস্টার করেছিল। তার মধ্যে পরীক্ষা দেন ৯,৯২,৩৫০ জন। প্রথম স্থানাধিকারী ২৪ জনের মধ্যে আছেন ২ জন ছাত্রী, পশ্চিমবঙ্গের দেবদত্তা মাজি ও অন্ধ্রপ্রদেশের সাই মনোগনা গুঠিকোন্ডা।