Saturday, May 9, 2026

সপ্তাহের সেরা

আরও দেখুন

ভারতীয় রেলে ৯৯৭০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট

ভোরাই ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ৯,৯৭০ জনকে নেবে ভারতীয় রেল। দেশ জুড়ে প্রার্থী বাছাই করবে ২০টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর ০১/২০২৫।

আর আর বি এবং জোন অনুসারে শূন্যপদের বিন্যাস: কলকাতা: সাউথ ইস্টার্ন রেলওয়ে: ২৬২টি(সাধারণ ৯৫, তফসিলি জাতি ৩৯, তফসিলি উপজাতি ১৯, ওবিসি ৬১, আর্থিক ভাবে অনগ্রসর ৪৮)। এর মধ্যে ২৭টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। ইস্টার্ন রেলওয়ে: ৪৫৮টি(সাধারণ ১৯৪, তফসিলি জাতি ৭১, তফসিলি উপজাতি ৩৯, ওবিসি ১০৩, আর্থিক ভাবে অনগ্রসর ৫১)। এর মধ্যে ৪৬টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। মালদা: ইস্টার্ন রেলওয়ে: ৪১০টি(সাধারণ ১৭১, তফসিলি জাতি ৬৬, তফসিলি উপজাতি ৩৭, ওবিসি ১০৩, আর্থিক ভাবে অনগ্রসর ৩৩)। এর মধ্যে ৪২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। সাউথ ইস্টার্ন রেলওয়ে: ২৪টি (সাধারণ ১০, তফসিলি জাতি ৪, তফসিলি উপজাতি ২, ওবিসি ৬, আর্থিক ভাবে অনগ্রসর ২)। এর মধ্যে ২টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। শিলিগুড়ি: নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে: ৯৫টি(সাধারণ ৩৯, তফসিলি জাতি ১৪, তফসিলি উপজাতি ৬, ওবিসি ২৬, আর্থিক ভাবে অনগ্রসর ১০)। এর মধ্যে ১০টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। অনলাইন দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ১১ মে।

অন্যআন্য জোনের শূন্যপদ ও বিস্তারিত তথ্যের জন্য দেখুন www.indianrailways.gov.in। দরখাস্ত সংক্রান্ত যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন এই নম্বরে- (০১৭২) ৫৬৫-৩৩৩৩ এবং ৯৫৯২০-০১১৮৮।