ভোরাই ডেস্ক: দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার এবার অবসান হবে। ২০২৫ সালে একের পর এক মুক্তি পাবে জনপ্রিয় সব ওয়েব সিরিজের পরের পার্ট। পঞ্চায়েত, দিল্লি ক্রাইম, দ্য ফ্যামিলি ম্যান থেকে শুরু করে ওধারের স্কুইড গেমের মতো জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন সিজন মুক্তি পেতে চলেছে এই বছর। কোনটির মুক্তি কবে? কোনটি কোথায় দেখবেন? জেনে নিন এক নজরে।
১. পঞ্চায়েত সিজন ৪ : পঞ্চায়েতের আগের তিনটি সিজন ব্যাপক হিট হয়েছে। এবার এই ওয়েব সিরিজের পরের পার্ট অর্থাৎ চতুর্থ সিজন মুক্তি পাবে এই বছরের ২ জুলাই, অ্যামাজন প্রাইমে। আগের সিজনে যেখানে গল্প শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন সিজনের গল্প। নতুন গল্পের রিঙ্কির প্রতি প্রেম এবং কেরিয়ারের দোটানায় পড়বেন সচিবজি। সেই সঙ্গে গ্রামে ঘনিয়ে উঠবে নতুন রাজনৈতিক সংকট। এবারের মোকাবিলা কীভাবে হবে সেটাই দেখবেন নতুন সিজনে।
২. দিল্লি ক্রাইম সিজন ৩ : দিল্লি ক্রাইম ওয়েব সিরিজটি এ্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার নতুন থ্রিলার নিয়ে নেটফ্লিক্স আনছে এই ওয়েব সিরিজের তৃতীয় পার্ট। বর্তিকা এবং তার টিম এবার বিরাট এক মানব পাচার চক্রের পর্দাফাঁস করবে। এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে এই বছরের মাঝামাঝি সময়ে।
৩. দ্য ট্রায়াল সিজন ৩ : জিও হটস্টারে মুক্তি পাবে কাজলের দ্য টায়াল সিরিজের দ্বিতীয় পার্ট। এই ওয়েব সিরিজ দিয়েই ওয়েব দুনিয়াতে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। সিরিজটি মোটের উপর দর্শকদের বেশ ভালো লেগেছিল। এই নতুন সিজন এবছর মুক্তি পাবে ঘোষণা হলেও মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি।
৪. স্কুইড গেম সিজন ৩ : ২৭ জুন মুক্তি পাবে নেটফ্লিক্সের এই জনপ্রিয় ওয়েব সিরিজের তৃতীয় এবং শেষ পার্ট।
৫. দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩ : মনোজ বাজপেয়ীর দা ফ্যামিলি ম্যানের প্রথম এবং দ্বিতীয় পার্ট দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছিল। এবার চিনের জৈব অস্ত্র প্রয়োগ নিয়ে আরেকটি দমদার থ্রিলার আসছে এ বছর এই ওয়েব সিরিজের তৃতীয় পার্ট হিসেবে। মুক্তি পাবে এই বছরের নভেম্বর মাসে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অভিনেতা জয়দীপ আহওয়ালাত।
৬. কোহরা সিজন ২: এবার নেটফ্লিক্সের সিরিজ কোহরার দ্বিতীয় সিজন নিয়ে হাজির হতে চলেছেন সুদীপ শর্মা | এক শহরে ভাইয়ের বাড়িতে বোনের হত্যাকাণ্ড। অন্যদিকে আরেকটি শহরে ধারাবাহিক খুনের ঘটনা। তদন্তে নেমে কোন সূত্র ধরে এগোবে পুলিশ? পুলিশ কি পারবে দ্রুত অপরাধীকে ধরতে? বরুণ সোবতির সঙ্গে কাস্টিং-এ নয়া সংযোজন মোনা সিং।


